শেষ এসএসসি মামলার শুনানি, স্থগিত রায়দান

অবশেষে বুধবার শেষ হল এসএসসিতে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি । ডিসেম্বর মাস থেকে শুরু হয় মামলার শুনানি । চলল প্রায় সাড়ে তিন মাস । নিয়োগের আশায় এখনও বুক বাঁধছেন চাকরিপ্রার্থীরা ।

এসএসসিতে নিয়োগ দুর্নীতি মামলা হয় শীর্ষ আদালতে । সেই মামলা ফেরত পাঠানো হয় কলকাতা হাইকোর্টে । একই সঙ্গে ৬ মাসের মধ্যে সেই মামলা শেষ করার নির্দেশও দেয় সুপ্রিম কোর্ট । সেই নির্দেশ অনুযায়ী হাইকোর্টের প্রধান বিচারপতি দেবাংশু বসাক গঠন করেন বিশেষ বেঞ্চ। তাতে এসএসসি গ্রুপ সি, ডি, নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রীনের নিয়োগ মামলার শুনানির কথা বলা হয় ।

বুধবার মামলাকীরদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য জানান, ঘোষিত শুন্যপদ থেকে বেশি নিয়োগ করা হয়েছে । যার প্রতিক্রিয়ায় বিচারপতি বলেন, অতিরিক্ত নিয়োগ সরাসরি বাতিল করে দেওয়া উচিত ।

এসএসসির নিয়োগ দুর্নীতি মামলার শুনানি শেষ হল , তবে এখনও স্থগিত হয়ে রয়েছে রায়দান । অবশেষে কি মিলবে আশার আলো? সেটাই এখন দেখার বিষয় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube