নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার আবারও সক্রিয় হয়ে উঠল ইডি । দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় চলল কেন্দ্রীয় তদন্তকারী সমগস্থার তল্লাশি অভিযান । নাকতলায় পার্থ ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিল ইডি-র আধিকারিকরা । শুক্রবার নিয়োগ দুর্নীতি মামলায় নাকতলায় পার্থ ঘনিষ্ঠ প্রোমোটার ও ব্যবসায়ী রাজিব দে-র বাড়িতেই ইডি হানা দেয় ।
নাকতলায় এক যোগে রাজিব দে-র তিনটি ফ্ল্যাটে অভিযান শুরু করেন ইডি-আধিকারিকরা । ইডি সূত্রের খবর, এর আগে বহুবার রাজীবকে ডেকে তারা জেরাও করেছেন বলে জানা যায় । তবে শুধু জিজ্ঞাসাবাদের জন্য নয়, তাঁর কাছ থেকে বেশ কিছু নথিপত্রও সংগ্রহ করা হয়েছে বলে খবর । তা থেকেই অনুমান করা যাচ্ছে নিয়োগ দুর্নীতির কালো টাকা এই ব্যবসায়ীর মাধ্যম দিয়েই পার্থ চট্টোপাধ্যায় বিনিয়োগ করতেন । নিয়োগ দুর্নীতির কালো টাকা দিয়ে একাধিক বেনামী ফ্ল্যাটও তৈরি হয়েছে বলে ইডির প্রাথমিক অনুমান । আর তা নিশ্চিত করতেই তল্লাশি আজকের এই তল্লাশি অভিযান ইডি-র ।
অন্যদিকে নাকতলার পাশাপাশি ব্যবসায়ী রাজিব দে-র বাঁশদ্রনীর পৈত্রিক বাড়িতেও তল্লাশি অভিযান চালানো হয় । সূত্রে খবর এই বাড়িতেই রয়েছেন ব্যবসায়ী রাজিব দে । এছাড়াও এখানে তাঁর পরিবারের লোকজনও রয়েছেন ।
রাজিব দে ও তাঁর পরিবারের লোকজনকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করছেন ইডি আধিকারিকরা । ইতিমধ্যে বেশ কিছু নথিপত্র তাঁর বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানা যায় । ইডি সূত্রের খবর, নাকতলার যে সকল জায়গায় তল্লাশি অভিযান চলছে, রাজীব দেকে সেই তিন জায়গা নিয়ে যাওয়া হতে পারে । তদন্তে সুবিধার শর্তেই তাঁকে সেখানে নিয়ে যাওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে । তবে আপাতত তার পৈতৃক বাড়িতে তল্লাশি অভিযান চলছে; পাশাপাশি চলছে জিজ্ঞাসাবাদ পর্বও ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

