ম্যারাথন তল্লাশি অভিযানের পর কী জানালেন স্বরূপ বিশ্বাস?

আয়কর দফতরের নজরে এসেছিলেন তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাস । বুধবার ভোর থেকে ৩ দিন ধরে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাইয়ের বাড়িতে চলে ম্যারাথন তল্লাশি । টানা ৭১ ঘণ্টা অভিযানের পর তাঁর বাড়ি থেকে বেরিয়ে যান আধিকারিকরা ।

সূত্রের দাবি তল্লাশি অভিযান চালানোর পর উদ্ধার করা গিয়েছে ডিজিটাল নথি । যদিও সেই নথি উদ্ধার করার কথা অস্বীকার করেছেন স্বরূপ বিশ্বাস । একই সঙ্গে এই তল্লাশি অভিযানকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলেও আখ্যা দিয়েছেন তিনি ।

বুধবার সকাল ৭টা থেকে শুরু হয় তল্লাশি । আজ, শনিবার ভোর পৌনে ৫টায় তল্লাশি শেষ হয় বলে জানা যায় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube