বেআইনি নির্মাণ রুখতে কড়া আদালত!

বেআইনি নির্মাণ রুখতে এবার কড়া পদক্ষেপ আদালতের । ‘বেআইনি নির্মাণের সঙ্গে যারা যুক্ত তাদের একটা ভাল শিক্ষা দিতে হবে । যাতে আগামীতে বেআইনি নির্মাণ বন্ধ হয়’, বুধবার এজলাসে এমনই মন্তব্য করলেন বিচারপতি অমৃতা সিনহা ।

সম্প্রতি গার্ডেনরিচে একটি বহুতল ভেঙে পড়ে মৃত্যু হয় একাধিক ব্যক্তির । এই ঘটনায় বিচারপতি জানান, ‘আদালত চোখ বন্ধ করে বসে থাকতে পারে না । বিচার না দিলে অন্যায় করা হবে’ । বিচারপতি এদিন আরও মন্তব্য করেন, ‘সিঙ্গেল বেঞ্চের নির্দেশের উপর ডিভিশন বেঞ্চের কোন স্থগিতাদেশ নেই ।

অন্যদিকে জানা যায়, যার বিরুদ্ধে অভিযোগ তিনি জরিমানার ১ লক্ষ টাকা দেওয়া ।বারবার এড়ানোর চেষ্টা করেছেন । সেই কারনে বাড়ানো হয় তাঁর জরিমানার অঙ্ক । এখন তাঁকে ২ লক্ষ টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় । বেআইনি বাড়ি নির্মাণ মামলায় নির্দেশ বিচারপতি অমৃতা সিনহা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube