বুধবার সকাল থেকেই শহর জুড়ে চলে আয়কর হানা । মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই, তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসের বাড়িতে আয়কর দফতরের আধিকারিকরা হানা দেন । এদিন শহরের একাধিক জায়গায় চলে আয়কর দফতরের অভিযান । নিউ আলিপুর সহ বেহালা, টালিগঞ্জেও চলে অভিযান ।
জানা গিয়েছে, মূলত কর ফাঁকি দেওয়ার অভিযোগেই আজকের এই অভিযান । এদিন আয়কর হানার সময় তৃণমূল নেতার বাড়ি ঘিরে রাখে কেন্দ্রীয় বাহিনী । জানা গিয়েছে, এদিন ভোর ৫.৩০ মিনিট নাগাদ স্বরূপ বিশ্বাসের বাড়িতে পৌঁছন আয়কর দফতরের আধিকারিকরা । অভিযানের সময় এদিন বাড়ির ভেতরেই ছিলেন স্বরূপ ও তাঁর স্ত্রী জুঁই বিশ্বাস ।
এই বিষয়ে জানা যায়, তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসের স্ত্রী জুঁই বিশ্বাস ১০ নম্বর বরোর চেয়ারম্যান । একই সঙ্গে এদিন স্বরূপের বাড়ির পাশাপাশি দু’টি কোম্পানিতেও হানা দেয় আয়কর বিভাগ । ইডেন রিয়েল এস্টেট কোম্পানি ও মাল্টিকম রিয়েল এস্টেট কোম্পানিতেও অভিযান চালান আধিকারিকরা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

