মঙ্গলবার দিনহাটায় কেন্দ্রীয় মন্ত্রী নিশিথ প্রামাণিক ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর মধ্যে অশান্তি শুরু হয় । বুধবার ওই ঘটনায় এবার সত্যতা যাচাই করতে গ্রাউন্ড জিরোতে এলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ।
বুধবার কলকাতা থেকে বিমানে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন তিনি । সেখান থেকে প্রথমে তাঁর শিলিগুড়ি স্টেট গেস্ট হাউজে যাওয়ার কথা থাকলেও তিনি সরাসরি সড়কপথে কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেন ।
বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন, “আমি সত্যতা যাচাই করতে যেখানে ঘটনাটি ঘটেছে, গ্রাউন্ড জিরোতে যাবো । আগে সেখানকার পরিস্থিতির বিষয়ে অবগত হব, সেখানকার স্থানীয়দের সঙ্গে কথা বলব, তারপরই কোন মন্তব্য করতে পারব । আমাকে কোন রিপোর্ট দেওয়া হলে সেটি আভ্যন্তরীণ বিষয় । সেটা নিয়ে খোলাসা করা যাবে না ।”
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

