মঙ্গলবার থেকে উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহারের দিনহাটা । সংঘর্ষ বাঁধে তৃণমূল ও বিজেপির মধ্যে । সংঘর্ষের মাঝে পড়ে জখম হন এসডিপিও । উত্তেজনা শুরু হয় উদয়ন গুহ ও নিশীথ প্রামাণিকের গোষ্ঠীর মধ্যে । মঙ্গলবারের এই ঘটনায় বুধবার বনধের ডাক দেয় তৃণমূল । বুধবারই দিনহাটার উদ্দেশ্যে রওনা দেবেন রাজ্যপাল ।
দিনহাটার ঘটনা নিয়ে রাজ্যপাল রিপোর্ট তলব করেন বলে খবর । রাজ্যের পুলিশ প্রধানকে রিপোর্ট দিতে বললেন রাজ্যপাল । একই সঙ্গে এই বিষয়ে রিপোর্ট তলব করে নির্বাচন কমিশনও । রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহারে দিনহাটা । বিষয়টি নিয়ে কোচবিহারের এসপির সঙ্গে কথা বলেছেন কমিশনের আধিকারিকরা । নির্বাচন কমিশন সূত্রে খবর, দিনহাটা যাবার নির্দেশ দেওয়া হয়েছে এসপিকে ।
প্রসঙ্গত, গতকালের সংঘর্ষে আহত বেশ কয়েকজন তৃণমূল কর্মী । আহত হন বিজেপির জেলা সভাপতি সুকুমার রায়ও । বুধবার তৃণমূলের ডাকা ২৪ ঘন্টা বনধের জেরে সকাল থেকেই ফাঁকা হয়ে থাকে রাস্তাঘাট । মঙ্গলবার রাতে তৃণমূল-বিজেপি সংঘর্ষের জের বুধবার পালিত হল বন্ধ । বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে এই বন্ধ ডাকে তৃণমূল । অন্যদিকে পাল্টা এসপি অফিস ঘেরাও কর্মসূচি চলে বিজেপির ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

