শাসক-বিরোধী সংঘর্ষে উত্তপ্ত দিনহাটা!

ভোটের আগেই উত্তপ্ত কোচবিহারের দিনহাটা । মঙ্গলবার পুলিশের সঙ্গে তৃণমূল কর্মীদের গন্ডগোলের জেরে মহকুমা পুলিশ আধিকারিক সহ আহত হন বেশ কয়েকজন তৃণমূল কর্মী । জানা যায়, এদিনের সংঘর্ষ মূলত বাঁধে তৃণমূলের উদয়ন গুহ ও বিজেপির নিশীথ প্রামাণিকের গোষ্ঠীর মধ্যে ।

তৃণমূল কর্মীদের উপর লাঠিচার্জের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে । ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এদিন । জানা যায়, দিনহাটা পাঁচ মাথার মোড় এলাকায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের জন্মদিন পালন করছিলেন তৃণমূল কর্মীরা । সেই সময় বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিক নির্বাচনী প্রচার সেরে সেদিন যাচ্ছিলেন ।তাঁর নিরাপত্তা রক্ষীরা প্রথমে তৃণমূল কর্মীদের উপর হামলা চালায় বলে অভিযোগ আনা হয় ।

পরবর্তীতে জানা যায় পুলিশ তাঁদের উপর লাঠিচার্জ করে । তৃণমূল কর্মীদের সঙ্গে পুলিশের খন্ড যুদ্ধ বাঁধে । এই নিয়ে দিনহাটায় বুধবার ২৪ ঘন্টার বনধ ডাকা হয় তৃণমূলের পক্ষ থেকে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube