পিডব্লিউডি লেখা স্টিকার লাগিয়ে মাটি পাচারের অভিযোগে দু’টি মাটি ভর্তি ডাম্পার আটক করল আমডাঙা ট্রাফিক পুলিশ । আমডাঙার আওয়ালসিদ্ধিতে ৩৪নম্বর জাতীয় সড়কে সন্দেহ জনক দু’টি ডাম্পার পুলিশের নজরে আসে । পুলিশ সেগুলিকে ধাওয়া করলে হাবড়া – নৈহাটি রাজ্য সড়ক দিয়ে হাবড়া-র দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ডাম্পার দু’টি ।
তবে সেই দু’টি ডাম্পারকে অবশেষে আটক করে পুলিশ । ডামপারের চালককে জিজ্ঞাসাবাদ করায় তাঁদের বয়ানে অসঙ্গতি মেলায় তাঁদের আটক করা হয় । পাশাপাশি জানা যায়, PWD-র কোনো বৈধ নথি না থাকায় দু’টি ডাম্পার ও সেগুলির চালকদের আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে আমডাঙা ট্রাফিক পুলিশ ।
এই ঘটনা নিয়েই সরব হয় বিরোধী দল । তাদের বক্তব্য, এই অবৈধ মাটি পাচারের সঙ্গে শাসকদলের নেতারা যুক্ত রয়েছেন । তবে এ অভিযোগ অস্বীকার করে আমডাঙার বিধায়ক রফিকুর রহমান বলেন, বিষয়টি তার জানা নেই; তবে আমডাঙা অঞ্চলে পিডব্লিউডির কাজ চলছে, গাড়ি দু’টি সেখানকার কি না তা খোঁজ নিয়ে দেখবেন তিনি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

