কলকাতার গার্ডেনরিচ অঞ্চলে বহুতল ভেঙে মৃত্যু হয়েছে একাধিক মানুষের । সেদিনের দুর্ঘটনায় মৃতদের তালিকায় রয়েছেন হুগলীর খানাকুলের এক যুবকও । সোমবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর ।
রবিবারের ওই দুর্ঘটনায় মৃতের নাম শেখ আব্দুল্লা , তা বয়স হয়েছিল ১৮ বছর । তার বাড়ি হুগলীর খানাকুলের পোল ২ নম্বর পঞ্চায়েত এলাকার পাতুল গ্রামে । তাঁর পরিবারের দাবি, রাজমিস্ত্রীর কাজে গিয়ে বহুতল ভেঙে মৃত্যু হয়েছে তাঁর ।
জানা গিয়েছে ছোট থেকেই ঠাকুমার কাছে মানুষ হয়েছিলেন শেখ আব্দুল্লা । গত কয়েকদিন আগে কলকাতার গার্ডেনরিচের ওই বহুতলে রাজমিস্ত্রীর কাজে গিয়েছিলেন আব্দুল্লা । বহুতল ভেঙে চাপা পড়ে যান তিনিও । তাঁকে অন্যদের সাথে উদ্ধার করে স্থানীয় এক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে সোমবার রাতে মৃত্যু হয় আব্দুল্লার । ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবার সহ গোটা এলাকা জুড়ে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

