রবিবারের গার্ডেনরিচের ঘটনার পর এবার বেআইনি ভাবে নির্মানে কড়া হল আদালত । মঙ্গলবার আদালত স্পষ্ট জানিয়ে দেয়, বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে বাড়ি ভাঙার নির্দেশের উপর কোন স্থগিতাদেশ নয় । বাড়ি ভাঙার নির্দেশের বিরুদ্ধে কোন মামলার অনুমতি নয়, মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার।
এদিন এজলাসে বিচারপতি অমৃতা সিনহা জানিয়ে দেন, ‘বাড়ি ভাঙার নির্দেশ সংক্রান্ত কোন মামলাই শুনব না’।পাশাপাশি তিনি আরও জানান, ‘যে আদালতই নির্দেশ দিক সেটাই থাকবে’।
গার্ডেনরিচের দুর্ঘটনায় ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৯ জন ব্যক্তির । ঘটনায় আহত হয়েছেন আরও একাধিক মানুষ । বিচারপতি এই মামলায় আরও জানান, ‘আগে মানুষের জীবন সুরক্ষিত হোক। আদালত এই ধরণের মামলায় কোন হস্তক্ষেপ করবে না’। এদিন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই সংক্রান্তু তিনটি মামলার আবেদন করেন আইনজীবীরা তিনিটি মামলাই গ্রহণ করেন তিনি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

