পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে যাত্রী বোঝাই চলমান বাসে আচমকাই লেগে গেল ভয়াবহ আগুন! সোমবার বাসে আগুন লাগার কারণে ছড়াল ব্যাপক আতঙ্ক । ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২টি ইঞ্জিন ।
এদিন দেখা যায় কুণ্ডলী পাকিয়ে বের হতে থাকে ধোঁয়া । নিমিষে ঢেকে যায় কালো ধোঁয়ায়। দেখা যায় আগুনের শিখা । গভীর রাতে ১৯ নম্বর জাতীয় সড়কে চলমান বাসে ভয়াবহ অগ্নিকান্ড ঘিরে ছড়াল আতঙ্ক । দমকলের দু’টি ইঞ্জিনের কয়েক ঘন্টা প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন । তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ।
সূত্রের খবর, একটি যাত্রী বোঝাই বাস রাঁচি থেকে কলকাতার দিকে যাচ্ছিল । প্রায় ৫০জন যাত্রী ছিলেন ওই বাসে । বিধাননগর সংলগ্ন ইন্দো আমেরিকান মোড়ে ১৯ নম্বর জাতীয় সড়কের উপর বাসটিতে ধোঁয়া বের হতে থাকে । চালক ও খালাসি সহ যাত্রীরা বাস থেকে নেমে পড়েন । তারপরেই কুণ্ডলী পাকিয়ে আগুন বের হতে থাকে । ধোঁয়ায় ঢেকে যায় গোটা জাতীয় সড়ক।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ টাউনশিপ থানার পুলিশ এবং দুর্গাপুরের দমকলের দু’টি ইঞ্জিন । দমকল বাহিনীর কয়েক ঘণ্টা প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন । দমকল বাহিনীর প্রাথমিক অনুমান শর্ট-সার্কিটের জেরে এই অগ্নিকাণ্ড ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

