গার্ডেনরিচে বাড়ল মৃতের সংখ্যা । বুধবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১০ জন । ধ্বংসস্তূপের নিচ থেকে গতকালই ১ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে । এখনও নিখোঁজ রয়েছেন ১ ব্যক্তি । ধ্বংসস্তূপের নিচেই চলছে প্রাণের খোঁজ ।
অন্যদিকে শুরু হয়েছে বৃষ্টি । এদিন সকাল ৯ টা বেজে গেলেও উদ্ধারকাজ শুরু যায়নি বৃষ্টির কারণে । বুধবার NDRF এবং কলকাতা পুরসভা যৌথ ভাবে ভেঙে পড়া বাড়ির ভাঙা অংশ সরাবে বলে জানা যায় । একই সঙ্গে চলবে উদ্ধার কাজ । NDRF সূত্র ও স্থানীয় সূত্রে খবর ভিতরে এখনও আটকে থাকতে পারেন একজন, কারণ একজন এখনও পর্যন্ত নিখোঁজ ।
অপর দিকে কলকাতা পুরসভার কমিশনার ধবল জৈন একটি টিম নিয়ে ঘটনাস্থলে প্রবেশ করেছেন বলে জানা যায় । তার মধ্যে রয়েছে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের ‘demolition’ শাখার টিম । জানা যায়, আজহার মোল্লা বসতির যে বাড়িটি ভেঙে পড়েছে তার আশেপাশের একাধিক বাড়িতেও এই নির্মীয়মান বাড়ির ভাঙ্গা অংশ পড়ে ক্ষতি হয়েছে সেই কারণেই ‘demolition’ শাখার টিম নিয়ে কলকাতা পুরসভার ভিতরে ঢোকার হয় ।
একই সঙ্গে জানা যায়, এই বাড়ির ঠিক পাশে লাগোয়া একটি বাড়ি ভেঙে ফেলার কাজ শুরু করতে পারে পুরসভা । কারণ সেই বাড়ির নানা অংশ এই বাড়ির ধ্বংস স্তূপের চাপে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে । কলকাতা পুরসভার এই টিম ঘটনাস্থল পরিদর্শন করছেন ।
আজ উদ্ধার কাজ শুরু হতে একটু দেরি হয়েছে । ঘড়ির কাঁটায় সকাল সাড়ে ৯ টায় NDRF-এর টিম প্রবেশ করেছে ঘটনাস্থলে । এসেছেন NDRF-এর কলকাতার ডিসি ।
গতকাল থেকেই কলকাতার আবহাওয়া দুর্যোগপূর্ণ । এই আবহাওয়াতে উদ্ধার কাজে একটু চ্যালেঞ্জের মুখে পড়তে হবে উদ্ধারকারীদের, এমনটাই মনে করা হচ্ছে । কলকাতা পুলিশের ডিএমজি, কলকাতা পুরসভা এবং এনডিআরএফ যৌথভাবে উদ্ধার কাজ শুরু করবে । বৃষ্টির কারণে উদ্ধার কাজে দেরি হয় বুধবার ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

