মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থেকে রাজমিস্ত্রির কাজে রওনা দিয়েছিলেন গার্ডেনরিচে । কাজ করছিলেন রাজমিস্ত্রির । আর সেই কাজে গিয়ে মর্মান্তিক পরিণতি ঘটল মুর্শিদাবাদের এক যুবকের । মৃতদেহ গ্রামের বাড়িতে আসতেই শোকের ছায়া নেমে আসে তাঁর পরিবার সহ গোটা গ্রামে ।
রবিবার নির্মীয়মাণ ভবন ভেঙে মৃত্যু হয় নাসিমুদ্দিন সেখ নামক ওই নির্মাণকর্মীর । মঙ্গলবার সকালে গ্রামের বাড়িতে দেহ ফিরে আসতেই কান্নায় ভেঙে পড়েছে তাঁর গোটা পরিবার ।
জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার অন্তর্গত চাক্কানগর গ্রামের বাসিন্দা ছিলেন নাসিমুদ্দিন সেখ । রোজগারের জন্য গিয়েছিলেন কলকাতায় রাজমিস্ত্রির কাজে । আর গার্ডেনরিচে নির্মীয়মাণ ভবন ভেঙে মৃত্যু হয় তাঁর । এই ঘটনায় মৃতদেহ পরিবারে কাছে আসতেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

