শর্তসাপেক্ষে শ্রেয়স আইয়ারকে আইপিএলে খেলার অনুমতি দিল বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি । শ্রেয়স এবারের আইপিএলে মাঠে নামতে পারবেন কি না তা নিয়ে গত কয়েকদিন ধরেই টালবাহানা চলছিল ।
এদিকে গত শনিবারই কলকাতায় দলের সঙ্গে যোগ দিয়েছেন নাইট রাইডার্স অধিনায়ক । মাঠেও নেমে পড়েছেন তিনি । এদিকে এনসিএর চিকিৎসকদের পরামর্শ মত মুম্বইয়ের এক বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গিয়েছিলেন শ্রেয়স । সেই চিকিৎসকের পরামর্শ মতোই শ্রেয়সকে খেলার ছাড়পত্র দিয়েছে এনসিএ ।
পিঠের চোট যাতে আবার তাঁকে অস্বস্তিতে না ফেলে সেই কারণে, যে সব শটে পিঠের উপর চাপ পড়তে পারে তা কম খেলতে বলা হয়েছে শ্রেয়সকে । পিঠের উপর যাতে চাপ না পড়ে সে দিকে খেয়ালও রাখতে বলা হয়েছে কেকেআর অধিনায়ককে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

