কলকাতায় চলে এলেন আইপিএলের ইতিহাসে সব থেকে মূল্যবান ক্রিকেটার মিচেল স্টার্ক । ইতিমধ্যেই তিনি যোগ দিলেন নাইট শিবিরে ।
রবিবার মধ্যরাতে শহরে পা রাখেন তিনি । তারকা এই অজি পেসারকে এর আগে ২০১৮ সালে কিনেছিল কেকেআর । কিন্তু সে বার খেলেননি স্টার্ক । শেষ বার তিনি আইপিএলে খেলেছিলেন ২০১৫ সালে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে । দু’মরসুমে নিয়েছিলেন ৩৪টি উইকেট ।
এবারের আইপিএল নিলামে রেকর্ড ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে মিচেল স্টার্ককে দলে নিয়েছে নাইট রাইডার্স । ন’বছর পর আইপিএলে ফিরছেন তিনি । স্বাভাবিকভাবেই কেকেআর সমর্থক থেকে টিম ম্যানেজমেন্ট সকলেরই গগনচুম্বী প্রত্যাশা রয়েছে স্টার্ককে নিয়ে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

