মহিলা প্রিমিয়ার লিগের ফাইনালে দুরন্ত পারফরম্যান্স করেছেন বাংলার রিচা ঘোষ । উইকেটের পিছনে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি ব্যাট হাতে কার্যকরী ভূমিকা নিয়েছেন শিলিগুড়ির রিচা ।
শুধু ফাইনালেই নয় গোটা টুর্নামেন্ট জুড়েই বেশ কিছু চোখ ধাঁধানো ক্যাচ নিয়েছেন, স্টাম্পিং এবং রান আউট করেছেন এই বঙ্গ তনয়া । খেতাব জয়ের পর রিচা জানালেন, গত মরশুমে তাঁদের পারফরম্যান্স বেশ হতাশাজনক ছিল । তবে এবার দল চ্যাম্পিয়ন হল । এটা কঠোর পরিশ্রমের ফল ।
পাশাপাশি ফাইনালে ব্যাট করতে নেমে তিনি বেশ চাপে ছিলেন বলেও জানান । সেই সময় তাঁকে সাহায্য করেছে অভিজ্ঞ অ্যালিসা পেরির পরামর্শ । সেকথাও জানিয়েছেন বাংলার রিচা ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

