গার্ডেনরিচের বিপর্যয়ে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে বহুতলের প্রোমোটারকে । ধৃত প্রোমোটারের নাম মহম্মদ ওয়াসিম । লালবাজার সূত্রে ধৃতের সম্পর্কে উঠে আসে বেশ কিছু তথ্য ।
বছর চল্লিশের মহম্মদ ওয়াসিম গার্ডেনরিচ এলাকার দাপুটে প্রোমোটার । এলাকার যে কোনও বাড়ি কেনা-বেচার দালালি করতেন তিনি । স্থানীয় সূত্রে জানা যায়, এই প্রোমোটারকে না জানিয়ে একটাও বাড়ি বিক্রি হত না গার্ডেনরিচ এলাকায় । এমনকি ক্রেতা ও বিক্রেতা উভয়ের কাছ থেকেই মোটা অঙ্কের কমিশন নিতেন তিনি ।
প্রথমে রাজাবাজারের বাসিন্দা ছিলেন এই ওয়াসিম । একসময়ে তিনি দুধ সরবরাহের কাজ করতেন বলেও জানা যায় । তার পর পরিবহণ ব্যবসার সঙ্গে যুক্ত হন তিনি । এরপর নির্মাণ সামগ্রীর ব্যবসার কাজ শুরু করেন ওয়াসিম । শেয়ার বাজারে ব্যবসার সঙ্গে যুক্ত হন তিনি ।
পাশাপাশি তিনি তাঁর স্ত্রীর নামে জামাকাপড়ের ব্যবসাও শুরু করেন বলে খবর । সব কিছুতেই রকেটের গতিতে উত্থান হয় তাঁর জীবনে । তাই গার্ডেনরিচ সংলঙ্গ এলাকায় বেআইনি ভাবে নির্মাণীয়মান বাড়ি বানানোর জন্য এই প্রোমোটারের পিছনে বড় কোন মাথা আছে কি না তা খতিয়ে দেখছে লালবাজার । পুলিশ এই মুহূর্তে তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে বলেও জানা গিয়েছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

