রবিবার কলকাতার গার্ডেনরিচে আচমকাই ভেঙে পড়ে এক নির্মীয়মাণ বহুতল । বহুতলটি ভেঙে পড়ে পাশের ঝুপড়িগুলির উপর । আটকে পড়েন বহু মানুষ । ঘণ্টার পর ঘণ্টা ধরে চলছে উদ্ধারকাজ । এখনও ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকে থাকার সম্ভাবনা রয়েছে ।
সূত্রের খবর, বিপদগ্রস্তদের উদ্ধার করতে ছাদে একে একে তিনটি গর্ত করা হয় । বিশেষ করাত ব্যবহার করা হয় সেই প্রক্রিয়ায় । লোহা এবং কংক্রিট কাটার জন্য ব্যবহৃত CIRCULAR S। কাঠ কাটতে ব্যবহৃত বুলেট চেন S । হ্যামার ড্রিলও কাজে লাগানো হয় বলে জানা যায় ।
তার পরই ছাদের বিকল্প পথ দিয়ে ধ্বংসস্তূপে নেমে পড়েন বেশ কয়েকজন । অন্ধকার ধ্বংসস্তূপে তখন মানুষের খোঁজে ভরসা ‘রিংটোন’, সাধারণ মানুষের কথাবার্তা । স্থানীয়দের ফোন করতে শুরু করেন উদ্ধারকারীরা । গলার আওয়াজ শুনে এগোতে থাকেন তাঁরা ।
কেমন আছেন আটকে পড়া ব্যক্তিরা, খোঁজখবর নিতে থাকেন তাঁরা, জোগাতে থাকেন ভরসা । আতঙ্কে কান্নাকাটি শুরু করে দেন অনেকে । তাঁদের ভরসা জোগাতে থাকেন উদ্ধারকারীরা ।ধ্বংসস্তূপে অনেকেরই শ্বাসকষ্ট হতে শুরু করে । বিশেষ বন্দোবস্ত করে পৌঁছে দেওয়া হয় অক্সিজেন সিলিন্ডারও ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

