অবশেষে টনক নড়ল প্রশাসনের । বেআইনি নির্মাণ নিয়ে এবার কড়া পদক্ষেপ নিল লালবাজার । বহুতল বিপর্যয়ের পর হুঁশ ফিরল পুলিশের । অবৈধ নির্মাণ নিয়ে নথি চেয়ে পাঠাল লালবাজার ।
আগামী এক সপ্তাহের মধ্যে লালবাজারে দিতে হবে কলকাতার কোন জায়গায়, কোথায় কত বেআইনি নির্মাণ হয়েছে সেই নিয়ে সমস্ত নথি রিপোর্ট আকারে জমা দিতে হবে লালবাজারে । লালবাজারের পক্ষ থেকে এমনটাই নির্দেশ দেওয়া হল কলকাতার সমস্ত থানা এবং ডেপুটি কমিশনারদের ।
জানা যায়, প্রতিটি বেআইনি নির্মাণের ছবি সহ রিপোর্ট আকারে জমা দিতে হবে লালবাজারে । একই সঙ্গে জমা দিতে হবে ওই বেআইনি নির্মাণের নেপথ্যে কোন প্রোমোটার বা গোষ্ঠী কাজ করছে তার পূর্ণাঙ্গ বিবরণ । অবিলম্বে এই বেআইনি নির্মাণের হদিশ দিতে হবে লালবাজারকে ।
প্রসঙ্গত রবিবার রাত ১২টা নাগাদ গার্ডেনরিচে একটি নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ে ইতিমধ্যেই মৃত্যু হয় ৯ জন ব্যক্তির । ওই ঘটনায় আহত হয়েছেন আরও একাধিক মানুষ । তার পরেই অবৈধ নির্মাণকাজ নিয়ে টনক নড়ে প্রশাসনের । ঘটনাস্থলে পৌঁছে অবৈধ নির্মাণের কতাহ মেনে নেন মুখ্যমন্ত্রী সহ মেয়রও ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

