গার্ডেনরিচে বেআইনি নির্মাণের অভিযোগে গ্রেফতার প্রোমোটার!

রবিবার রাতে গার্ডেনরিচ অঞ্চলে ভেঙে পড়ে একটি নির্মীয়মাণ বহুতল । সোমবার সকালে গ্রেফতার করা হয় বহুতলের প্রোমোটারকে । বেআইনিভাবে বহুতল নির্মাণ করার অভিযোগে এদিন গ্রেফতার করা হয় মোহম্মদ ওয়াসিমকে ।

গার্ডেনরিচ থানার পুলিশ ধৃত প্রোমোটারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ দায়ের করেছে বলে খবর । তাঁর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে । ভারতীয় দন্ডবিধির ৩০৪ ধারায় অর্থাৎ অনিচ্ছাকৃত খুন, ৩০৭ ধারায় খুনের চেষ্টা, অবৈধ নির্মাণের জন্য KMC অ্যাক্টে মামলা দায়ের হয়েছে ।

রবিবার রাত ১২টা নাগাদ কলকাতার গার্ডেনরিচ অঞ্চলে ভেঙে পড়ে একটি নির্মীয়মাণ বহুতল । ঘটনাটি ঘটে কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডের ফতেপুরে । নির্মীয়মান বহুতল ভেঙে পড়ে আজহার মোল্লা বাগান এলাকার একাধিক ঝুপড়ি বাড়ির উপর ।

সোমবার ঘটনাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর সঙ্গে ছিলেন মেয়র ফিরহাদ হাকিম সহ দমকল মন্ত্রী সুজিত বসু । এদিন মুখ্যমন্ত্রী বেআইনি নির্মাণের কথা স্বীকার করে নেন । রবিবারের ঘটনায় মৃত্যু হয়েছে ২ জন ব্যক্তির, আহত হয়েছেন আরও অনেকে । ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ১৫ জন ব্যক্তিকে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube