ফরাক্কাতে ভোট বয়কটের ডাক, পোস্টারে সমর্থন গ্রামবাসীদের!

ফরাক্কাতে ভোট বয়কটের ডাক দিলেন গ্রামের বাসিন্দারা । রাতের অন্ধকারে ভোট বয়কটের পোস্টার পড়ল গ্রামে । তবে কে বা কারা তা লাগিয়েছে তা জানতে না পারলেও গোটা ঘটনাটিকে সমর্থন করছেন গ্রামবাসীরা ।

লোকসভা নির্বাচন ঘোষণা হতেই ভোট বয়কটের পোস্টার পড়ল মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া ২ পঞ্চায়েতের অন্তর্গত রামনগর এলাকায় । স্থানীয় বাসিন্দাদের বক্তব্য কে বা কারা এলাকায় এই ভোট বয়কটের পোস্টার লাগিয়েছে তা জানা যায়নি । তবে এই ভোট বয়কট পোস্টারে সমর্থন করেছেন গ্রামবাসীরা ।

স্থানীয় বাসিন্দার দাবি, ‘এই এলাকায় বহুদিন ধরে আর্সেনিক মুক্ত পানীয় জল আসে না, এলাকায় জল নিষ্কাশনের জন্য ড্রেন নেই, এছাড়াও আরও একাধিক সমস্যা রয়েছে । স্থানীয় মেম্বারকে বারবার বলা হলেও কোন সুরাহা হয়নি’ । তাই এই পোস্টার যারাই লাগিয়েছে তাতে গ্রামের বাসিন্দারা সমর্থন করছে।

অপরদিকে প্রশাসনের সঙ্গে বারবার ফোনে যোগাযোগ করা চেষ্টা করলেন তিনি ফোন ধরেননি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube