প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল,ঘরছাড়া বিধায়ক অনুগামী দম্পতি!

দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের সুন্দরবন কোস্টাল থানার অন্তর্গত রাধানগরে প্রকাশ্যে উঠে এল তৃণমূলের গোষ্ঠী কোন্দল । অভিযোগ ওঠে গত শুক্রবার রাতে রাধানগরে গোসাবার বিধায়ক সুব্রত মন্ডলের অনুগামী এক তৃণমূল দম্পতির দোকানে চড়াও হয়ে তাঁদেরকে মারধর করে তাঁদের দোকান ভাঙচুর করা হয় । এই অভিযোগ ওঠে রাধানগর তারানগর অঞ্চল তৃণমূলের কনভেনার তপন মন্ডলের অনুগামীদের বিরুদ্ধে ।

তবে শুধু তাই নয়, একই সঙ্গে ওই মহিলা অনুগামীর গলার সোনার চেন ছিনিয়ে নেওয়ারও অভিযোগ ওঠে । পাশাপাশি দম্পতিকে এলাকায় ঢুকলে প্রাণে মারার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ আনা হয় । বর্তমানে ঘর ছাড়া রয়েছেন আহিনা মোল্লা ও জিয়ারুল মোল্লা নামে ওই দম্পত্তি ।

সুন্দরবন কোস্টাল থানায় গত শনিবার অভিযোগ দায়ের করেছেন ওই দম্পত্তি । যদিও অভিযুক্ত তৃণমূল নেতা তাঁর অনুগামীদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন । পাল্টা তিনি বলেন, ‘সুন্দরবন উন্নয়ন পর্ষদের উদ্দ্যোগে কৃষকদের জন্য যে ওল দেওয়া হয়েছিল, সেই ওল বিধায়ক সুব্রত মন্ডল নিজের লোকজনকে দেওয়ার জন্য ওদের দোকানে রেখেছিল । সেখান থেকে নিজেদের মনঃপুত লোকজনকে ওল দেওয়ায় গ্রামবাসীরা প্রতিবাদ করায় বচসা শুরু হয় । সেই থেকে গ্রামবাসীদের সাথে ঝামেলা হয় ওই দম্পতির । এই ঘটনায় মিথ্যাভাবে ফাঁসানো হচ্ছে তাঁকে’ ।

এই ঘটনার জন্য বিধায়ককেই দায়ি করেছেন তপন মণ্ডল । যদিও এ প্রসঙ্গে বিধায়কের কোন প্রতিক্রিয়া মেলেনি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube