পশ্চিম বর্ধমান জেলার স্থানীয় বিজেপি নেত্রীর দোকানে অগ্নিকাণ্ড ! শনিবারের এই ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে আগুন লাগানোর অভিযোগ । দুর্গাপুরের পাণ্ডবেশ্বরের এবি পিট জামাইপাড়া এলাকার ঘটনা ।
পাণ্ডবেশ্বর ১ নম্বর মন্ডল মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা রিনা ঠাকুরের গুমটিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে । এই ঘটনায় বিজেপি নেত্রী রিনা ঠাকুর অভিযোগ তোলেন, “তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে” । তিনি আরও জানান, বিজেপি করায় অনেকবার হুমকিও দেওয়া হয় তাঁকে ।
শনিবার রাতে তাঁর দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে । স্থানীয়দের কাছে খবর পেয়ে দোকানে গিয়ে দেখেন ভষ্মিভূত হয়ে গিয়েছে দোকানের সমস্ত কিছুই । পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে বলেও দাবি করেন তিনি । যদিও জেলা তৃণমূল নেতৃত্বর সাফাই, “এসব ভিত্তিহীন অভিযোগ । বিজেপি নাটক করছে । তৃণমূল এই ধরণের কাজ করতে পারে না” । তৃণমূল কর্মীরা প্রতিমুহূর্তে মানুষের পাশে থাকে বলেও দাবি করেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

