গার্ডেনরিচে হুড়মুড়িয়ে ভাঙল নির্মীয়মান বহুতল!

রবিবার রাত ১২টা নাগাদ কলকাতার গার্ডেনরিচ অঞ্চলে ভেঙে পড়ে একটি নির্মীয়মাণ বহুতল । ঘটনাটি ঘটে কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডের ফতেপুরে । নির্মীয়মান বহুতল ভেঙে পড়ে আজহার মোল্লা বাগান এলাকার একাধিক ঝুপড়ি বাড়ির উপর ।

গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতলের একাংশ ভেঙে ইতিমধ্যেই ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে । তাঁরা হলেন ৪৭ বয়সী সামা বেগম ও ৫৫ বয়সী হাসিনা খাতুন । এই ঘটনায় ইতিমধ্যেই আহত হয়েছেন বহু মানুষ । স্থানীয় নার্সিংহোমে ভর্তি করা হয়েছে ১০ জন আহত ব্যক্তিদের । অপরদিকে এসএসকেএম হাসপাতালে আরও ৫ জন আহতদের ভর্তি করা হয়েছে বলে খবর । তবে জানা যাচ্ছে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ।

একই সঙ্গে জানা যায় ধ্বংসস্তূপে আটকে রয়েছে আরও কয়েকজন ব্যক্তি । মোট ২২ জনের আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে । তাদের মধ্যে এখন পর্যন্ত মোট ১৬ জনকে উদ্ধার করা হয়েছে বলে খবর । ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, একজনের চিকিৎসা চলছে । উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে দু’জনকে মৃত বলে ঘোষণা করা হয়েছে ।

বাকিরা এখনও ভেতরে আটকে রয়েছেন । ধসে পড়া ভবনের ভেতরে আটকে পড়াদের জন্য পানীয় জল ও অক্সিজেনের ব্যবস্থাও করা হয় বলেও জানা যায় । পশ্চিমবঙ্গ সরকার মৃতদের পরিবারগুলির জন্য ৫ লক্ষ টাকা এবং আহতদের জন্য ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube