শনিবার দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক করে আসন্ন লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার । ৭ দফার ভোট গ্রহণ পর্ব শুরু হবে ১৯ এপ্রিল থেকে ।
প্রথম দফায় ১৯ এপ্রিল কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে নির্বাচন হতে চলেছে । দ্বিতীয় দফায় ২৬ এপ্রিল নির্বাচন হতে চলেছে রায়গঞ্জ, বালুরঘাট ও দার্জিলিং জেলায় । ৭ মে উত্তর ও দক্ষিণ মালদহ , জঙ্গিপুর, মুর্শিদাবাদে ভোট গ্রহন চলবে । এরপর ১৩ মেতে নির্বাচন হবে বহরমপুর, কষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দূর্গাপুর, আসানসোল, বীরভূম, বোলপুরে ।
অন্যদিকে পঞ্চম দফায় ২০ মে শ্রীরামরপুর, ব্যারাকপুর, বনগাঁ, বসিরহাট, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি, আরামবাগ ভোট গ্রহণ হবে । ষষ্ঠ দফায় ২৫ মে পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, কাঁথি, তমলুক, ঘাটালে নির্বাচন হতে চলেছে । সপ্তম ও অন্তিম দফায় ১ জুন দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, যাদবপুরে লোকসভা নির্বাচন হবে বলে জানা যায় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

