বেজে গিয়েছে ভোটের দামামা । দিকে দিকে প্রচারও শুরু করে দিয়েছেন লোকসভা নির্বাচনের প্রার্থীরা । বাদ পড়লেন না হুগলির তৃণমূলের তারকা প্রার্থী অভিনেত্রী রচনা বন্দোপাধ্যায়ও ।
পাণ্ডুয়ার সিমলাগড় কালীমন্দিরে পুজো দিয়ে রবিবাসরীয় প্রচার শুরু করলেন হুগলী লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দোপাধ্যায় । পাণ্ডুয়ার বিভিন্ন এলাকায় কর্মীদের সাথে নিয়ে র্যালি করেন তিনি । এদিন তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক রত্না দে নাগ, ধনেখালির বিধায়ক অসীমা পাত্র, চাঁপদানির বিধায়ক অরিন্দম গুইন সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব ।
এদিন তৃণমূল প্রার্থী রচনা বন্দোপাধ্যায় জানান, প্রতিপক্ষ যিনিই হন না কেন, তিনিই জিতবেন । উল্লেখ্য এই কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন আরও এক অভিনেত্রী লকেট চ্যাটার্জি ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

