সদ্য পদ্মে প্রত্যাবর্তন করেছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং । শুক্রবারই দিল্লিতে গিয়ে যোগদান করেছেন গেরুয়া শিবিরে । অমিত মালব্যের উপস্থিতিতে যোগদান পর্ব সারলেন অর্জুন সিং ও দিব্যেন্দু অধিকারী । সন্দেশখালিকে হাতিয়ার করেই শাসকদলকে বিঁধলেন অর্জুন ।
বিজেপিতে ফিরেই রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন অর্জুন সিং । তিনি জানান, ‘তৃণমূলে থেকে প্রতিবাদ করতে পারিনি । এই ঘটনা কোনও এক জায়গার নয়, গোটা রাজ্য জুড়ে সন্দেশখালি রয়েছে’ । এদিন প্রধানমন্ত্রীর উপর গভীর আস্থা রেখেই তিনি বলেন, প্রধানমন্ত্রীই পারেন বাংলার হাল ফেরাতে ।
শুক্রবার ব্যরাকপুরের সাংসদের সঙ্গে বিজেপিতে যোগ দেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীও । দিল্লির বিজেপির সদর দফতরে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তিনিও ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

