বিজেপি-র হাত ধরে সদ্য রাজনীতিতে পা রেখেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । তাঁকে পরামর্শ দিতে এগিয়ে এলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ । নিজের এক্স হ্যান্ডেলে বিজেপি নেতার উদ্দেশ্যে এক বার্তা দেন তিনি ।
এদিন এক্স হ্যান্ডেলে ট্যুইট করে কুণাল লেখেন,”… এখনও সময় আছে, ওদের বলে দিন, প্রার্থী হবেন না । তমলুকে তৃণমূল জিতবে । দুমাস পর আপনার সব সম্মান নষ্ট হবে । যে আপনাকে তমলুক নিয়ে যাচ্ছে সেও আপনাকে হারাবে ।তাঁর দলে অন্য বড় নাম সে সহ্য করতে পারে না ।… পরাজয়ের দিনটি দেখা বড় কঠিন ।”
এই ট্যুইটে নাম না করে যে বিরোধী দলনেতার দিকে তৃণমূল নেতা ইঙ্গিত করছেন তা বলাই বাহুল্য ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

