রেলে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকার প্রতারণা!

উত্তর ২৪ পরগনা জেলায় চাকরি দেওয়ার নাম করে প্রতারণার শিকার হলেন এক ব্যক্তি । রেলের টিটি-র পরিচয় দিয়ে রেলের চাকরি করিয়ে দেওয়ার প্রলোভনে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয় অভিযুক্তকে ।

এই ঘটনায় উত্তর ২৪ পরগনার বাগদা থানা এলাকার হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েত এলাকার আইচঘাটা গ্রামের বাসিন্দা ঝর্ণা রায় বনগাঁ মহকুমা আদালতে একটি অভিযোগ দায়ের করেন । তাঁর অভিযোগ তার স্বামীকে চাকরি দেওয়ার নাম করে ২০ লক্ষ টাকা আদায় করে অভিযুক্ওত ব্যক্তি । এমনকি অভিযোগ ওঠে, আরও কয়েকজনের কাছ থেকে মোট ৬১ লক্ষ টাকা নেয় এই ব্যাক্তি ।

নিজেকে হাওড়াতে রেলের টিটি-র পদে কর্মরত হওয়ার দাবি করেছিলেন বিদ্যাভুষণ প্রাসাদ নামে এক ব্যাক্তি । জানা যায় ২০১৮ সালে টাকা দিয়েও চাকরি মেলেনি প্রতারিত ব্যক্তিদের । পরবর্তীতে তাঁরা প্রতারিত হয়েছেন বুঝতে পারেন । গত বছর তাঁরা লিখিত অভিযোগ দায়ের করে বনগাঁ মহকুমা আদালতে । তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে বাগদা থানার পুলিশ । ধৃতকে ৭ পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে রবিবার বনগা মহাকুমা আদালতে পাঠায় বাগদা থানার পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube