ব্ল্যাকে বিক্রি রেশন সামগ্রী! আটক ৩

রেশনের সামগ্রী খোলা বাজারে ব্ল্যাকে বিক্রির অভিযোগে রেশন ডিলার সহ দুই জনকে আটক করল সাগর থানার পুলিশ । ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনা জেলায় ।

এবার গঙ্গাসাগরে খোলা মার্কেটে রেশনের সামগ্রী ব্ল্যাকে বিক্রি করার অভিযোগে রেশন ডিলার সহ দু’জনকে আটক করল সাগর থানার পুলিশ । রেশন ডিলার হলেন দক্ষিণ ২৪ পরগনা গঙ্গাসাগরের চৌরঙ্গী এলাকার বলাইলাল গিরি । চৌরঙ্গী এলাকার একটি মুদিখানা দোকানে রেশনের চাল, ছোলা, আটা সহ অন্যান্য সামগ্রী বিক্রয় করছিলেন সুনীল মণ্ডল নামে এক দোকানদার । রেশনের সামগ্রী বিক্রি করতে দেখে সন্দেহ হয় স্থানীয় কিছু মানুষের । তখন তারা দোকানদারকে জিজ্ঞাসা করায় দোকানদার অকপটে স্বীকার করে এই মাল তিনি রেশন দোকানরে মালিক বলাই লাল গিরির কাছ থেকে পেয়েছেন ।

এরপরে স্থানীয় মানুষ জড়ো হলে উত্তেজনা দেখা দেয় । এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে আসেন খাদ্য দফতরের আধিকারিক । সেখানে মানুষের উত্তেজনা দেখে খবর দেওয়া হয় পুলিশকে । সাগর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে । একই সঙ্গে রেশনের যাবতীয় মালপত্র দোকান থেকে বাজেয়াপ্ত করেন তাঁরা । ডিলার সহ দুইজনকে আটক করা হয় জিজ্ঞাসাবাদের জন্য । তদন্ত শুরু করেছেন গঙ্গাসাগর থানার পুলিশ ।

প্রসঙ্গত দু’দিন আগে কাকদ্বীপের চ্যাটার্জির চকে রেশনের সামগ্রী পাচার করতে গিয়ে গ্রাম্য মহিলাদের হাতে ধরা পড়ে রেশনের প্রায় দু’শো বস্তা গম । সেই সামগ্রী বাজেয়াপ্ত করে গ্রেফতার করা হয়েছিল দু’জন ভ্যানচালককে । তবে প্রশ্ন উঠছে যেখানে রেশন দুর্নীতি নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় সেখানে আর কতদিন এইভাবে সাধারণ মানুষের রেশন ব্ল্যাক মারকেটিং হয়ে মুনাফার লোভে চলে যাবে অন্য কোন জায়গায়?

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube