সন্দেশখালিতে ইডি-র উপর হামলার ঘটনায় আরও ৭ জনকে নোটিশ পাঠায় সিবিআই । রবিবার তাঁদের নিজামে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল । শাহজাহানের বাড়িতে অভিযানের সময় ইডি-র উপর হামলার ঘটনায় ওই সাত জনকে নোটিশ পাঠানো হয় বলেই জানা যায় ।
সন্দেশখালিতে ৫ জানুয়ারি ইডির ওপর হামলার তদন্তভার এখন সিবিআইয়ের হাতে । এই মামলায় একাধিক ব্যক্তিকে বেশ কয়েকদিন ধরেই নোটিশ পাঠাচ্ছে সিবিআই । এবং বেশ কয়েকদিন ধরেই কলকাতার সিবিআই দফতর নিজাম প্যালেসে হাজিরা দিচ্ছেন তাঁরা । আজ রবিবারও এই মামলায় একাধিক ব্যক্তিকে সিবিআই তলব করে কলকাতার সিবিআই দফতর নিজাম প্যালেসে । সেইমতো রবিবার সকাল সাড়ে ১১ টায়, নিজাম প্যালেসে হাজিরা দেন সন্দেশখালি থেকে আসা ফারুক পাইক । মূলত তাকে ইডির ওপর হামলার মামলাতেই তলব করে সিবিআই ।
সিবিআই সূত্রের খবর, ফারুক পাইক একজন ব্যাবসায়ী । শেখ শাহজাহান মার্কেটের তিনি একজন ব্যাবসায়ী । সিবিআই সূত্রের খবর, তাঁদের তদন্তে উঠে এসেছে ৫ জানুয়ারি ইডির ওপর হামলার দিন এই মার্কেটের অনেক ব্যাবসায়ী সেই সময় মার্কেটে ছিলেন না । এবং এখানেই সিবিআই-এর অনুমান, হামলার দিন এই সকল ব্যাবসায়ীরা ওখানে উপস্থিত থাকলেও থাকতে পারেন । তাই এই রকম বেশ কয়েকজন ব্যাবসায়ী এখন সিবিআইয়ের স্ক্যানারে রয়েছেন । তাই শেখ শাহজাহান মার্কেটের ব্যাবসায়ী ফারুক পাইককে সিবিআই তলব করে । তাঁকে ম্যারাথন জেরা করছে সিবিআই-র তদন্তকারী আধিকারিকরা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

