সিবিআই-র হাতে গ্রেফতার শেখ আলমগীর সহ আরও ২!

শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর এবং শেখ শাহজাহানের ঘনিষ্ঠ সহযোগী মাফুজা মোল্লা সহ আরও ১ জনকে গ্রেফতার করে সিবিআই । শনিবার তাদের ৩ জনকেই ইডি উপর হামলা করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায় ।

এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হন, শেখ শাহজাহানের ৩২ বছর বয়সী ভাই শেখ আলমগীর , ৩১ বছর বয়সী সন্দেশখালি ১ নম্বর ব্লকের টিএমসি ছাত্র শাখার সভাপতি মফুজার মোল্লা ও সন্দেশখালীর স্থানীয় বাসিন্দা ৪৬ বছর বয়সী সিরাজুল মোল্লা ।

শুক্রবার সিবিআই তাদের তলব করেছিল । তবে সেই তলব শেখ আলমগীর এড়িয়ে গেলেও শনিবার নিজাম প্যালেসে হাজির হয়েছিল সে । দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর সিবিআই তাদের ৫ জানুয়ারি সন্দেশখালিতে ইডি আধিকারিক এবং সিআরপিএফ জওয়ানদের উপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করেছে ।

এদিন ১১ ঘণ্টা টানা জিজ্ঞাসাবাদের পর শনিবার রাত ৮ টা নাগাদ আলমগিরকে গ্রেফতার করে সিবিআই । এদিন একইসঙ্গে গ্রেফতার হয়েছে শাহজাহান ঘনিষ্ঠ আরও তিনজন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube