শ্রাদ্ধানুষ্ঠানের খাবারে বিষক্রিয়া! হাসপাতালে চিকিৎসাধীন একাধিক

বীরভূম জেলায় শ্রাদ্ধানুষ্ঠানে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লেন প্রায় ৮৫ জন । অসুস্থদের মধ্যে অধিকাংশই শিশু বলে দাবি প্রশাসনের । শনিবার রাত্রে ঘটনাটি ঘটেছে বীরভূমের সাঁইথিয়ার পাগলাডাঙ্গা গ্রামে।

এবার খাবারে বিষক্রিয়ায় অসুস্থ ৭২ জন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুর ও বিকাল বেলায় সরলা সোরেন নামক এক মহিলার শ্রাদ্ধ ছিল । আর সেখানেই স্থানীয় তিন-চারটি গ্রাম যেমন মৃতদাসপুর, কামারশাল ও পাগলাডাঙ্গা এলাকার বাসিন্দারা সেই মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে খাবার খান । তারপরেই শনিবার সন্ধ্যা থেকেই বমি ও শরীর খারাপ দেখা দিতে শুরু করে ছোট শিশুদের ।

পরবর্তীকালে অসুস্থদের সংখ্যা ধীরে বাড়তে থাকলে বিষয়টি থানাকে জানানো হয় । এবং পরে পুলিশের তত্ত্বাবধানে অসুস্থদের নিয়ে আসা হয় সিউড়ি সুপারস্পেশালিটি হাসপাতালে । তবে অসুস্থদের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান । অসুস্থদের মধ্যে ৪০ জনের বেশি রয়েছে শিশু । অসুস্থদের সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করার পর তাদের শারীরিক পরিস্থিতি ও অসুস্থতার কারণ খতিয়ে দেখতে হাসপাতালে এসে রোগী ও তাদের আত্মীয়দের সঙ্গে কথা বলেন অতিরিক্ত জেলাশাসক বিশ্বজিৎ মোদক ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube