শনিবার অশোকনগর বিধানসভার রাজিবপুর বিরা পঞ্চায়েতের অনন্তপাড়া এলাকায় গ্রামীণ তৃণমূল নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে এক কর্মী সভার আয়োজন করেন বিধায়ক নারায়ণ গোস্বামী । সেই সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার সহ একাধিক নেতৃত্ব । সভায় দলীয় কর্মীদের ফেরিওয়ালাদের মতো হওয়ার নির্দেশ দিয়ে চর্চায় আসেন ওই নেতা । সেই ভিডিও ছড়িয়েও পড়ে নেট দুনিয়ায় ।
কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বাদাম ফেরিওয়ালার সাথে তুলনা করে বিধায়ক নারায়ণ গোস্বামী বলেন, ‘তৃণমূল কর্মীরা হলেন ফেরিওয়ালা । আমরা তৃণমূল করি কিন্তু মানুষের কাছে তা বলতে লজ্জা পাই’ । ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে ওঠে সেই ভিডিও । তবে সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ টাইম বাংলা ।
এদিন তিনি বলেন, বাদাম বিক্রি করতে উঠে যদি চিৎকার না করে আস্তে আস্তে বাদাম বিক্রি করেন তাহলে যেমন বাদাম বিক্রি হয় না ঠিক তেমনই মানুষের কাছে গিয়েও আস্তে আস্তে ওইভাবে বললে বলা হয় না । কর্মীরা লজ্জা পান নিজেদেরকে তৃণমূল কর্মী বলতে এমনটাই বলেন বিধায়ক নারায়ণ গোস্বামী ।
অশোকনগরের বিধায়কের বিতর্কিত মন্তব্যের জন্য ফিরহাদ হাকিম বলেন, ‘এটা কিছুই না তৃণমূল আমরা সম্মানে করি এটা আমাদের তৃণমূল কংগ্রেসের করা সম্মানের বিষয় তৃণমূল কংগ্রেস করলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি এটা আমাদের অহংকার এই অহংকার নিয়েই আমরা বেঁচে আছি । কে কী বলেছে আমাদের জানা নেই; আমরা বিশ্বাস করি অশোকনগরের বিধায়ক নারায়ন সেই আদর্শ নিয়ে চলা একজন লোক । অন্যায় করা মানে তৃণমূল কংগ্রেস অন্যায় করা নয় । একজন লোকের চুরি করা মানে তৃণমূলের লোক চুরি করে তা নয় । বিজেপি ও কিছু সংবাদ মাধ্যম তারা সেটাকে প্রচার করে এবং সেটাতে বিভ্রান্ত করে মানুষকে । কিছু রাজনীতিক আছেন যারা সারা জীবনের জন্য রাজনীতি করে চলেন এবং কিছু রাজনৈতিক আছেন অন্যায় করার জন্য, চুরি করার জন্য পলিটিক্স করেন’।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

