‘তৃণমূল করি কিন্তু মানুষের কাছে বলতে লজ্জা পাই’, মন্তব্য তৃণমূলের বিধায়কের!

শনিবার অশোকনগর বিধানসভার রাজিবপুর বিরা পঞ্চায়েতের অনন্তপাড়া এলাকায় গ্রামীণ তৃণমূল নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে এক কর্মী সভার আয়োজন করেন বিধায়ক নারায়ণ গোস্বামী । সেই সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার সহ একাধিক নেতৃত্ব । সভায় বিস্ফোরক মন্তব্য করে চর্চায় আসেন ওই নেতা । সেই ভিডিও ছড়িয়েও পড়ে নেট দুনিয়ায় ।

কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বাদাম ফেরিওয়ালার সাথে তুলনা করে বিধায়ক নারায়ণ গোস্বামী বলেন, ‘তৃণমূল কর্মীরা হলেন ফেরিওয়ালা, আমরা তৃণমূল করি কিন্তু মানুষের কাছে তা বলতে লজ্জা পাই’ । ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে ওঠে সেই ভিডিও । তবে সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ টাইম বাংলা ।

এদিন তিনি বলেন, বাদাম বিক্রি করতে উঠে যদি চিৎকার না করে আস্তে আস্তে বাদাম বিক্রি করেন তাহলে যেমন বাদাম বিক্রি হয় না ঠিক তেমনই মানুষের কাছে গিয়েও আস্তে আস্তে ওইভাবে বললে বলা হয় না । কর্মীরা লজ্জা পায় তৃণমূল কর্মী বলতে এমনটাই বলেন বিধায়ক নারায়ণ গোস্বামী ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube