ইতিমধ্যেই ঘোষণা করা হয়ে গিয়েছে নির্বাচনের দিনক্ষণ । প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরাও । সোনারপুর ও বারুইপুরে প্রচার সারলেন বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য ।
সোনারপুর দক্ষিণ বিধানসভার জগদীশপুর থেকে বামেদের রবিবাসরীয় প্রচার শুরু হল রবিবার । এদিন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য পায়ে হেঁটে প্রচার শুরু করেন । প্রচারে বেরিয়ে তিনি হাত মেলান পথ চলতি মানুষদের সঙ্গে । কখনও চায়ের দোকান কখনও বাজারে মানুষের সঙ্গে হাতে হাত মিলিয়ে জনসংযোগ করেন তিনি । বৈকন্ঠপুর মোড় পর্যন্ত চলে এই রোড শো ।
পরবর্তীকালে সোনারপুর দক্ষিণের পর বারুইপুর পশ্চিম, রবিবাসরীয় প্রচারে ঝড় তোলেন যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য্য এদিন সকাল থেকেই যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য্য ভোটের প্রচার শুরু করেছিলেন সোনারপুর দক্ষিণ কেন্দ্রের জগদীশপুর এলাকা থেকে । এরপর তিনি বারুইপুর পশ্চিম কেন্দ্রে তাঁর ভোটের প্রচার শুরু করেন ।
পদ্মপুকুর মোড়ে সিপিআইএমের দলীয় কার্যালয় থেকে শুরু হয় তাঁর এদিনের পদযাত্রা । বারুইপুর শিবানীপিঠ পর্যন্ত চলে পায়ে হেঁটে ভোটের প্রচার । পথ চলতি মানুষকে প্রণাম জানিয়ে তাঁদের আশীর্বাদ প্রার্থনা করেন সৃজন । এই কেন্দ্র থেকে জয়ের ব্যপারে তিনি নিশ্চিত বলেই জানান ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

