পশ্চিম বর্ধমানে জনসংযোগে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ

ভোট বড় বালাই । পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে সাইকেল চালিয়ে থলে হাতে বাজারে জনসংযোগ সারলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের ঘোষিত প্রার্থী প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ ।

সাত সকালেই সাইকেল চালিয়ে হাতে বাজারের থলি নিয়ে দুর্গাপুর স্টিল টাউনশিপের চন্ডীদাস বাজারে ঘুরে ঘুরে কিনলেন ফল, সবজি । ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য তথা বর্তমানে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদকে দেখা গেল এক সাধারণ মানুষ হিসেবেই । যদিও তাঁকে সর্বক্ষণ ঘিরে থাকা রাজ্যের প্রবীণ মন্ত্রী প্রদীপ মজুমদার, তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীরা তাকে করে তুলছিলেন অ-সাধারণ ।

যদিও ক্রিকেটার থেকে পুরো মাত্রায় রাজনীতিক হয়ে ওঠা তিন বারের সাংসদ কীর্তি আজাদ কিন্তু জনসাধারণের সঙ্গে মিশে যেতে চাইছিলেন অবলীলায় । তিনি জানেন জনতা জনার্দনই সব । এদিন কার্যত এভাবেই জনসংযোগের মাধ্যমে ভোট প্রচার করলেন একসময়ের মারকুটে মেজাজের এই ব্যাটসম্যান । এদিন বাজারে আসা মানুষের সাথে কথা বলে জানতে চাইলেন জিনিসপত্রের দাম নাগালের মধ্যে আছে কিনা!

যদিও তার এই প্রচার নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি । তাঁদের দাবি, তিনি বহিরাগত, তার সঙ্গে বাংলার নাড়ির টান নেই । তাঁকে কেউ এখানে সেই ভাবে চেনে না, জানে না ।
দেশের সর্ববৃহৎ লোকান্ত্রিক উৎসব জমে উঠেছে । শুরু হয়ে গেছে তির্যক বাক্যবাণে একে অপরকে বিদ্ধ করার খেলা । পিছিয়ে নেই দুর্গাপুরও ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube