বাসন্তীতে বিজেপির উপর হামলা, কাঠগড়ায় শাসকদল!

লোকসভা ভোটের নির্ঘন্ট বাজতে না বাজতেই দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে বিজেপি নেত্রীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । অভিযোগ অস্বীকার করে শাসক দল ।

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার অন্তর্গত বাসন্তী গ্রাম পঞ্চায়েতের পুরন্দর গ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে সুপ্রভা মজুমদার বিশ্বাস নামে এক বিজেপি নেত্রী তথা গত পঞ্চায়েত নির্বাচনে বাসন্তী পঞ্চায়েতের ১ নম্বর বুথের বিজেপির গ্রাম সভার প্রার্থী ও তাঁর পরিবারের লোকজনকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ।

এই ঘটনার সমস্ত অভিযোগ অস্বীকার করে শাসক দল ।বিজেপি নেত্রী সুপ্রভা মজুমদারের দাবি তিনি পঞ্চায়েত নির্বাচনে দাঁড়ানোর পর থেকে তাঁর উপর রাগ শাসক দলের নেতা কর্মীদের । শনিবার বিকেলে মাছ ধরাকে কেন্দ্র করে স্থানীয় তৃনমূল কর্মী পবিত্র বিশ্বাস, চিত্ত বিশ্বাস ও সন্ধ্যা বিশ্বাস আচমকা তাঁদের উপর হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি ।

যদিও এ বিষয়ে বাসন্তী পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধক্ষ তথা বাসন্তী ব্লক তৃনমূল নেতা রাজা গাজী বলেন, ‘যে বা যাঁরা অভিযোগ করছে, তাঁরা মিথ্যা কথা বলছেন । এই ঘটনার সাথে তৃনমূল কোন ভাবে জড়িত নয় । এ বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে বাসন্তী থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত বিজেপি নেত্রী সুপ্রভা মজুমদার বিশ্বাস । অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube