রবিবার সাত সকালে বহরমপুরে চলল গুলি । বহরমপুরের সৈদাবাদে জোড়া শিব মন্দির এলাকায় ছেলের হাতে গুলিবিদ্ধ হলেন এক ব্যক্তি । ঘটনার তদন্ত নামে পুলিশ ।
এদিনের ঘটনায় পুলিশ জানিয়েছে আহতের নাম সুশান্ত কুমার মন্ডল । ছেলে সৌমেন মন্ডল তাঁকে গুলি করে বলে অভিযোগ ওঠে । গুলিবিদ্ধ অবস্থায় সুশান্ত মন্ডলকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় চিকিৎসার জন্য ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরিবারের ছোট সন্তান সৌমেন মন্ডল বাড়িতে বসে থাকেন কিন্তু কোন কাজ করেন না । আর তা নিয়েই নিত্যদিন অশান্তি লেগেই থাকত সংসারে । আর সেই কারণেই বাবাকে গুলি করেন তিনি ।
এই ঘটনায় অবশ্য বাবা সরাসরি অভিযোগ করেছে ছেলের বিরুদ্ধেই । বাবার বুকের ওপরে গুলি লাগে । গুরুতর আহত অবস্থায় বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ । সমগ্র ঘটনার তদন্ত শুরু করে পুলিশ প্রশাসন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

