স্ত্রীকে ভোজালির কোপ স্বামীর!

স্বামী জড়িয়ে পড়েন অবৈধ সম্পর্কে । সেই সম্পর্কের জেরেই তাঁকে ডিভোর্স দিতে চাওয়ায় স্ত্রীকে ভোজালি দিয়ে খুনের চেষ্টা করেন স্বামী । আশঙ্কাজনক অবস্থায় স্ত্রীকে ভর্তি করা হয় তমলুক হাসপাতালে । বৃহস্পতিবার ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুরে ।

বৃহস্পতিবার রাত প্রায় ৮ টা নাগাদ মহিষাদল থানার অন্তর্গত বাঁকা গাজীপুর গ্রামে স্ত্রীকে ভোজালি দিয়ে কোপালেন স্বামী । আহত স্ত্রীয়ের নাম আসমিনা খাতুন । অভিযুক্ত স্বামীর নাম শেখ হাবিবুল্লা; তাঁর বাড়ি মহিষাদল থানার অন্তর্গত কাঞ্চনপুর গ্রামে । আসমিনা খাতুন তাঁর ২ বছরের একটি শিশু কন্যাকে নিয়ে বাঁকা গাজীপুরে তাঁর বাবার বাড়িতে ছিলেন ।

এদিন হঠাৎ মেয়েটির স্বামী হাবিবুল্লা আসমিনার বাবার বাড়িতে এসে বাড়ির ইলেকট্রিকের জাম্পার ফেলে ভোজালি দিয়ে তাঁকে খুন করার চেষ্টা করে । আসমিনা খাতুনকে রক্তাক্ত অবস্থায় তমলুক মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় ।

আসমিনা খাতুনের মা ও কাকিমা জানিয়েছেন, হাবিবুল্লার অত্যাচারে তাদের মেয়ে বাবার বাড়িতে দু বছরের কন্যা শিশুকে নিয়ে এসে আশ্রয় নেয় । বিবাহ বিচ্ছেদের জন্য একটি মামলার প্রস্তুতিও চলতে থাকে । আর তারপরেই তাঁর স্বামী তাঁকে ভোজালি দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টা করে । মুখ, ঘাড়, হাতের বিভিন্ন জায়গায় কোপ মারে সে । আশঙ্কাজনক অবস্থায় তমলুক হাসপাতালে ভর্তি করার পরে আসমিনার চিকিৎসা শুরু হয় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube