মেট্রো চালু হতেই সিঁদুরে মেঘ দেখছেন বাস চালকরা ?

১৫ই মার্চ থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানগামী মেট্রো রুট । প্রথম দিন, অর্থাৎ শুক্রবারই নজরে এসেছিল মানুষের উপচে পড়া ভিড় । শনিবার ও তার অন্যথা হল না । মেট্রো চালু হওয়ার পর থেকে টিকিট কাউন্টারে পড়েছে লম্বা লাইন । যাত্রীরা বলছেন আগে হাওড়া থেকে তাঁদের গন্তব্যে পৌঁছতে বাসে যেতে যে রাস্তা দশ মিনিট সময় লাগার কথা, সেটা আধঘন্টা বা কখনও এক ঘন্টা লেগে যেত । যার ফলে তাঁদের বেশ অসুবিধায় পড়তে হত ।

পাশাপাশি এই গরমের মধ্যে বাসের ভিড়ে যানজটের মধ্যে তাদের গন্তব্যে পৌঁছাতে বেশ অসুবিধাতেই পড়তে হত বলে তাঁরা জানান । উল্টোদিকে মেট্রোতে তাঁরা তাঁদের গন্তব্যে ১০ মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারছেন । হাওড়া ময়দান থেকে যদি ধর্মতলা ছাড়াও নিউ গড়িয়ার পার্ক স্ট্রিট বা দক্ষিণেশ্বরের দিকেও যেতে চান কেউ তখন লাগছে বেশ কম সময় । ফলে মানুষ এখন বাস ছেড়ে হয়েছে মেট্রোমুখি । তাঁরা বলছেন, “যেমন ভাড়াটাও ঠিকঠাক তেমন সময়টাও কম লাগে । আর এই রোদ গরমের মধ্যে নাজেহালো হতে হয় না” ।

তবে অন্যদিকে হাওড়া থেকে যেসব বাসগুলি ধর্মতলা, পাক স্ট্রিট বা পশ্চিম দিকে আসে সেসব গুলিতে যাত্রী সংখ্যা নেই বললেই চলে । যেখানে বাসে চড়ার জন্য মানুষের লম্বা লাইন পড়ত মানুষের, মেট্রো শুরু হওয়ার পর থেকে সেই ছবিটা একপ্রকার বদলে গেছে । বাস চালকরা বলছেন মেট্রো শুরু হওয়ার পর থেকেই কমেছে যাত্রী সংখ্যা । ফলে তাদের বেশ অসুবিধায় পড়তে হচ্ছে । যতদিন যাবে আরো কমবে যাত্রী সংখ্যা এমনটাই আশঙ্কা করছেন তারা । কিভাবে এবার তাদের রুজি রুটি চলবে তা ভেবে কুলকিনারা পাচ্ছেন না ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube