লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে শনিবার সাংবাদিক বৈঠক করেলন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার । এদিন দিল্লির বিজ্ঞান ভবনে তাঁর সঙ্গে ছিল আরও দুই নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সান্ধু ও জ্ঞানেশ কুমার ।
এদিন তিনি জানান, সন্ত্রাসমুক্ত ভোট করাই এখন লক্ষ্য । উৎসবের মতোই ভোট করানো লক্ষ্য কমিশনের । যার জন্য কোনরকম উস্কানিমুলক বক্তব্য বরদাস্ত করবে না কমিশন । একই সঙ্গে হিংসা এড়াতে প্রার্থীদেরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয় এদিন । শান্তিপূর্ণ ভোট করাতে ২ বছর ধরে প্রস্তুতি নেওয়া হয়েছে বলেো সাংবাদিক বৈঠকে জানান মুখ্য নির্বাচন কমিশনার ।
নির্বাচনের জন্য সাড়ে ১০ লক্ষেরও বেশি নির্বাচনী কেন্দ্র রয়েছে বলে জানা যায় । দেশে মোট ৯৬ কোটি ৮০ লক্ষ ভোটার রয়েছেন এবার । অন্যদিকে নতুন প্রজন্মের ভোটার ১ কোটি ৮০ লক্ষ । একই সঙ্গে জানা যায় মহিলা ভোটারদের সংখ্যা প্রায় ৪৭ কোটি । প্রতিটি বুথ থাকবে শৌচালয় ও হুইলচেয়ারের ব্যবস্থা । এবারের লোকসভা নির্বাচনে দেশজুড়ে ৫৫ লক্ষ ইভিএম ব্যবহার করা হবে বলে খবর ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

