বাজতে চলেছে ভোটের বাদ্যি! শনিবার ঘোষণা করা হবে লোকসভা নির্বাচনের নির্ঘন্ট

শনিবার ঘোষণা হবে লোকসভা নির্বাচনের নির্ঘন্ট । বিজ্ঞান ভবনে দুপুর ৩ টেয় সাংবাদিক সম্মেলন করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন । একই সঙ্গে ঘোষণা হবে অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও সিকিমের বিধানসভা নির্বাচনের দিন । রাজ্যের দু’টি আসন সহ দেশের বেশ কয়েকটি বিধানসভা আসনে উপনির্বাচনের দিন ও জানাতে পারে কমিশন ।

শনিবার লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন । এক্স হ্যান্ডেলে শুক্রবার এমনই বার্তা দেওয়া হয় কমিশনের পক্ষ থেকে । অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে জানানো হল শনিবার বেলা ৩টেয় লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করার কথা জানানো হল ।

একই সঙ্গে লোকসভা নির্বাচনের পাশাপাশি ঘোষণা করা হতে পারে ৪ রাজ্যের বিধনসাভে নির্বাচনের । ২০২৪ সালেই শেষ হতে চলেছে ওড়িশা, সিকিম, অন্ধ্রপ্রদেশ ও অরুণাচল প্রদেশের বিধানসভার মেয়াদ । তবে কোন রাজ্যের বিধানসভা নির্বাচনের ঘোষণা হতে চলেছে তা স্পষ্ট করে জানানো হয়নি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube