‘আজ আমার জন্য খুব শুভ দিন’, পদ্মে যোগ দিয়ে জানালেন দিব্যেন্দু অধিকারী

এবার বিজেপিতে যোগ দিলেন দিব্যেন্দু অধিকারী । বৃহস্পতিবার দলে যোগ দিতে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন পূর্ব মেদিনীপুরের তমলুকের সাংসদ । শুক্রবার সব জল্পনার অবসান ঘটিয়ে বিজেপিতে যোগ দিলেন তিনি ।

আজকের এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিত মালব্যর মতো বিজেপি নেতৃত্বরা । এদিন দিল্লিতে বিজেপির সদর দফতরে উত্তরীয় পড়ে দলে স্বাগত জানানো হয় দিব্যেন্দুকে । একই সঙ্গে এদিন স্বাগত জানানো হয় ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকেও ।

এদিন তাঁর বক্তৃতায় উঠে আসে সন্দেশখালি প্রসঙ্গও । তিনি বলেন, ‘‘আমরা মা দুর্গা, মা কালীর পুজো করি । সন্দেশখালিতে মহিলাদের সঙ্গে যা হয়েছে, তা নিন্দা করার ভাষা নেই” ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube