অধিনায়ক হিসেবে কলকাতা নাইট রাইডার্সকে ২০১৪ সালে আইপিএল-এ শেষবার চ্যাম্পিয়ন করেছিলেন গৌতম গম্ভীর । তারপর থেকে ট্রফি জয় অধরাই থেকে গিয়েছে নাইট রাইডার্সের । এবার ভালো ফলের আশায় নাইট টিম ম্যানেজমেন্ট মেন্টর হিসেবে নিয়োগ করেছেন গৌতম গম্ভীরকে ।
শুক্রবার থেকে ইডেনে শুরু হওয়া প্রথম দিনের অনুশীলনে উপস্থিত থেকে দলের প্রত্যেকের দিকে নজর দিতে দেখা গেল গৌতিকে । বিশেষ করে দলের অন্যতম দুই ব্যাটসম্যান রিঙ্কু সিং ও ভেঙ্কটেশ আইয়ারদের ব্যাটিংয়ের দিকে আলাদা নজর ছিল তাঁর । গম্ভীরের হাত ধরে নাইটরা দীর্ঘ ১০ বছরের ট্রফি খরা মেটাতে পারেন কি না তা অবশ্য সময়ই বলবে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

