ইডেনে অনুশীলন শুরু নাইটদের

নভি মুম্বইয়ের পর শুক্রবার থেকে নিজেদের ঘরের মাঠে আসন্ন আইপিএলের জন্য অনুশীলন শুরু করল কলকাতা নাইট রাইডার্স । ইডেনের বাইশ গজে উইকেটে মালা পড়িয়ে, নারকেল ফাটিয়ে প্রথম দিনের অনুশীলন শুরু হল নাইট বাহিনীর ।

অনুশীলনে উপস্থিত ছিলেন ভেঙ্কটেশ আইয়ার, মণীশ পান্ডে, হরষিৎ রানা, নীতীশ রানা, চেতন সাকারিয়া, বরুণ চক্রবর্তী, রিঙ্কু সিংরা । বিদেশিদের মধ্যে উপস্থিত ছিলেন একমাত্র ফিল সল্ট । উপস্থিত ছিলেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবং মেন্টর গৌতম গম্ভীর । ঘরের মাঠে প্রথম দিনের অনুশীলনে হালকা গা ঘামানোর পাশাপাশি চলল ব্যাটিং ও বোলিং অনুশীলন ।

আগামী ২৩ মার্চ নাইটরা তাদের অভিযান শুরু করবেন । ঘরের মাঠে সেই ম্যাচে নাইটদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ । অনুশীলন শেষে সাংবাদিক সম্মেলনে এসে নাইট রাইডার্স ক্রিকেটার মণিশ পাণ্ডে জানান, দল এবার যথেষ্ট শক্তিশালী হয়েছে । তাঁর আশা এবারের আইপিএলে ভালো ফল করবে কেকেআর । নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, আগামীকাল শহরে আসার কথা রয়েছে শ্রেয়স আইয়ার, আন্দ্রে রাসেল ও সুনীল নারিনদের ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube