সুপার সিক্সে খেলার আশায় ইস্টবেঙ্গল সমর্থকরা যখন চাতক পাখির মতো চেয়ে রয়েছেন তখন কার্লেস কুয়াদ্রাতের চিন্তা বাড়ছে লালচুংনুঙ্গাকে নিয়ে । তিনি কি এই মরসুমের জন্যই মাঠের বাইরে চলে গেলেন ?
ডার্বিতে গুরুতর চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন । তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । এরপর ক্রাচে ভর দিয়ে মাঠ ছাড়তে দেখা গিয়েছিল নুঙ্গাকে । স্বাভাবিকভাবেই টিম ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ পড়েছিল ।
লালহলুদ ডিফেন্ডারের চোট নিয়ে সরকারিভাবে ক্লাবের তরফে কিছু না জানানো হলেও শিবির চুইয়ে যে খবর ভেসে আসছে তা নিঃসন্দেহে উদ্বেগজনক । শোনা যাচ্ছে এই মরসুমে আর মাঠে নামতে পারবেন না লালচুংনুঙ্গা ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

