ফিরল নিহত জওয়ানের কফিনবন্দি দেহ, শোকের ছায়া গ্রামে

জম্মু-কাশ্মীরে সোপিয়ান এলাকায় কর্মরত অবস্থায় এক বিএসএফ জওয়ানের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করা হয় । শনিবার ঘরের ছেলে ঘরে ফিরল তবে কফিনবন্দি হয়ে ।তাঁর মৃত্যুতে সুতির বহুতালি গ্রামের মল্লিক পাড়া গ্রামে নেমে আসে শোকের ছায়া ।

জানা গিয়েছে, তিন বছর আগে কর্মে যোগদান করেন সাদ্দাম মল্লিক । তাঁর পরিবারে রয়েছেন তাঁর মা, ভাই ও দুই বোন । পরিবারের মুখে হাসি ফোটানোর জন্যই কর্মে যোগদান করেছিলেন তিনি । কিছু দিন আগে বাড়ি এসেছিলেন তিনি ।

তবে হঠাৎই গত বৃহস্পতিবার বিকেলে পরিবারের সদস্যরা জানতে পারেন তাঁদের পরিবারের সন্তান সাদ্দাম মল্লিক গুলিবিদ্ধ হয়েছেন । কর্মরত অবস্থায় তাঁকে গুলি করা হয় বলে জানা যায় । পরিবারের সদস্যদের দাবি উগ্রপন্হীরা তাঁকে গুলি করে । বৃহস্পতিবার সকালে শেষবারের মতো মায়ের সঙ্গে কথা হয় তাঁর । আর বাড়ি ফেরা হল না সাদ্দামের । কফিনবন্দি নিথর দেহ ফিরল বাড়িতে শনিবার । বিএসএফ জওয়ানরা মৃতদেহ তুলে দিল পরিবারের লোকজনের হাতেই । ঘটনার জেরে গোটা পরিবার জুড়ে শোকের ছায়া নেমে এসেছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube