তেলের ট্যাঙ্কারে বোঝাই করা গরু! চক্ষু চড়কগাছ পুলিশের!

রীতিমতো ধাওয়া করে গরু বোঝাই তেলের ট্যাঙ্কারে আটক করল পুলিশ । পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানা এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে । ঘটনায় ধৃত গাড়ির চালক ও খালাসি ।

ইন্ডিয়ান অয়েলের তেলের ট্যাঙ্কার যাচ্ছিল হেঁড়িয়া ইটাবেড়িয়া রাজ্য সড়ক ধরে । সন্দেহ হওয়ায় পুলিশ সেটিকে আটকানোর চেষ্টা করতেই চম্পট দেয় ট্যাঙ্কারটি । তখনই রীতিমতো ধাওয়া করে ইটাবেড়িয়া বাজারে গাড়িটিকে ধরে ফেলে ভূপতিনগর থানার পুলিশ ।

তেলের ট্যাঙ্কার খুলে চক্ষু চড়ক গাছ পুলিশের । তেলের ট্যাঙ্কারের মধ্যে নেই তেল । রয়েছে অনেকগুলি গরু ও ষাঁড় । গাড়ির চালক ও খালাসিকে গ্রেফতার করেছে ভূপতিনগর থানার পুলিশ । পাশাপাশি আটক করা হয়েছে গরু বোঝাই তেলের ট্যাঙ্কারটিও ।

অন্যদিকে এই গরু পাচার মামলায় ইতিমধ্যেই জেলে রয়েছেন রাজ্যের শাসক দলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । এখনও তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই । তারপরেও যে বন্ধ হয়নি গরু পাচার আজকের এই ঘটনায় তা আরও একবার প্রমাণ হল ।

প্রসঙ্গত উল্লেখ্য বৃহস্পতিবারই বর্ধমানের মেমারির চকদিঘি মোড়ে ধরা পড়ে গরু বোঝাই এক লাক্সারি বাস । সেই বাসের ভিতরে ছিল বাঁধা সারি সারি গরু । একই রকম ভাবে ইতিমধ্যে এর আগে সমুদ্রপথে মাছ ধরার ট্রলারে গরু পাচারের ঘটনা সামনে এসেছে পূর্ব মেদিনীপুর জেলার রামনগরে । তারপর তেল ট্রাঙ্কেরের মধ্যে গরু পাচারের এই ঘটনা সামনে আসার পরে বোঝাই যাচ্ছে রাজ্যে গরু পাচার চক্রের শিকড় ঠিক কতটা গভীরে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube